চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

 বিদায়বেলায় লঙ্কান দর্শকদের ভালোবাসায় মুগ্ধ আর্থার

স্পোর্টস ডেস্ক    |    ০২:৫২ পিএম, ২০২১-১২-০৪

 বিদায়বেলায় লঙ্কান দর্শকদের ভালোবাসায় মুগ্ধ আর্থার

 

‘থ্যাংক ইউ মিকি। উই উইল মিস ইউ’- শুক্রবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থারকে বিদায় জানালেন এভাবেই। কারণ আর্থার আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজই তার (আর্থার) শেষ অ্যাসাইনমেন্ট। বিদায়বেলায় এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন আর্থার। ম্যাচ শেষে সাবেক শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের (৩ ডিসেম্বর) রাতটা আমার জন্য অনেক স্মরণীয়। তাদের পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের পরিবেশ দেখে আমি মুগ্ধ। শ্রীলঙ্কার সমর্থকরাও অসাধারণ।’ ১৫.২৭ গড়ে সিরিজ সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন রমেশ মেন্ডিস। রমেশ বন্দনায় মুগ্ধ আর্থার বলেছেন, ‘তার (রমেশ) বোলিং দেখে বুঝলাম, সে দারুণ বল ঘোরাতে পারে। অনেক সাধনার পর তার লাইন-লেংথেও অনেক উন্নতি হয়েছে। নিখুঁত লাইন-লেংথে বোলিং করতে সে কঠোর পরিশ্রম করেছে।’ দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫৫ রান করে ম্যাচসেরা হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ম্যাচসেরা ব্যাটারের প্রশংসা করতে গিয়ে কথা প্রসঙ্গে ১৩ উইকেট নেওয়া সিরিজের দ্বিতীয় উইকেট শিকারী লঙ্কান বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার প্রশংসা করেছেন আর্থার। তার বক্তব্য, ‘এমন উইকেটে সে (ধনঞ্জয়) যেভাবে ব্যাটিং করেছে, তা সত্যিই অসাধারণ। আমার দৃষ্টিতে ওটাই ম্যাচ বদলে দেওয়া ইনিংস। আরেকপ্রান্তে লাসিথ ব্রায়ান লারা এম্বুলদেনিয়ার সাহায্য ছাড়া এমন ইনিংস খেলা অসম্ভব ছিল।’ ২০১৯ সালের ডিসেম্বরে পাকিস্তান সফরের টেস্ট সিরিজ দিয়ে লঙ্কান হেডকোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন আর্থার। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালেও শ্রীলঙ্কাকে কোনো আইসিসি শিরোপা এনে দিতে পারেননি আর্থার। তবে শ্রীলঙ্কার হয়ে আর্থারের শেষটা হয়েছে দারুণ। গলে প্রথম টেস্টে ১৮৭ রানে জয়ের পর একই মাঠে দ্বিতীয় টেস্টে ১৬৪ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে ধবলধোলাই করে শ্রীলঙ্কা। শতভাগ সফলতা নিয়ে এখনও ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর